সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

সাপাহারে দুই স্কুলছাত্র নিখোঁজ

নিউজ ডেস্ক২২ জুলাই ২০১৭২ মিনিট পড়া
সাপাহারে দুই স্কুলছাত্র নিখোঁজ

সাপাহার প্রতিনিধি: নওগাাঁর সাপাহার উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ের দুই স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাজেদুল আলম ও মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জালাল উদ্দীন দুই শিক্ষকের মেধাবী দুই ছেলে মো. আহসানুল আলম অনুপম (১৫) ও নাইমুর রহমান দূর্জয় (১৫) তারা দু’জনেই সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।

গত ২১ জুলাই শুক্রবার সকাল ৬টায় অনুপম প্রাইভেট শিক্ষকের নিকট ও দূর্জয় নওগাঁ বালুডাঙ্গা খালার বাড়ি যাওয়ার কথা বলে বাড়ী থেকে বের হয়ে এপর্যন্ত বাসায় না ফেরায় সন্তানদের চিন্তায় বর্তমানে দুই শিক্ষকের পরিবারের সকলেই অসুস্থ্য হয়ে পড়েছেন।

ছেলে দু’টি নিখোঁজ হওয়ার পর হতে রহস্যজনক কারণে তাদের ব্যবহৃত মোবাইল ফোন দু’টিও বন্ধ রয়েছে । তাদের ব্যবহৃত জামা কাপড় সহ প্রয়োজনীয় জিনিস পত্র না থাকায় অভিভাবকগণ আরো দুঃচিন্তায় পড়েছেন। ইতোমধ্যে নিখোঁজ ছেলে দুটির পরিবারের পক্ষ থেকে সম্ভব্য সকল আতœীয় স্বজনদের বাসায় খোঁজ নিয়েও তাদের কোন সন্ধান পাননি।

কোথাও কোন ধরনের সন্ধান মিললে ০১৭১৬-৭২০৬০০ এবং ০১৭২৪-৯৮৫৬২০ নম্বারে সন্ধান দেওয়ার জন্য সকলের প্রতি আকুল আবেদন করেছেন তাদের পরিবার। এ বিষয়ে শুক্রবার রাত্রী সাড়ে ১০টায় সাপাহার থানায় পৃথক পৃথক দু’টি সাধারণ ডায়রি করা হয়েছে। তোমরা ফিরে এসো বাবা, তোমাদের চিন্তায় তোমাদের পরিবারের সকলে অসুস্থ্য হয়ে বর্তমান শর্য্যাশায়ী হয়ে পড়েছেন।

 

স/আ