সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন

নিউজ ডেস্ক৫ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন

সাপাহার প্রতিনিধি:
“সমবায়ের দর্শন টেকসই উন্নয়ন” এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর সাপাহারে ৪৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।

 

উপজেলা সমবায় অফিসের উদ্যোগে শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফাহাদ ফারভেজ বসুনিয়া।

 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী।

 

বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা সমবায় অফিসার লুৎফর রহমান, পল্লী উন্নয়ন অফিসার আলহাজ্ব সোলাইমান আলী, সমাজসেবা অফিসার রেজওয়ানুল হক, যুব উন্নয়ন অফিসার ইবনে সাব্বির আহাম্মেদ প্রমুখ।

স/শ