সাপাহার প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয়েছে।
রোববার বেলা ১১টায় জেলা পরিষদ ডাকবাংলো থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান বাদলের সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য ডা: ছালেক চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুন নূর, সাবেক সভাপতি আলহাজ্ব শহীদুল আলম চৌধুরী, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সহ-সম্পাদক আব্দুর রহমান কল্লোল, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, যুবদলের সভাপতি শফিকুল ইসলাম, সেচ্ছাসেবক দলের আহবায়ক আক্কাস আলী ছাত্রদলের সম্পাদক দাউদ আলী,সাংগঠনিক সোহেল মাহমুদ প্রমুখ।
এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
স/শ











