সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
নওগাঁ

সাপাহারে চোরা-কারবারীদের হামলায় বিজিবি’র দুই সদস্য আহত

নিউজ ডেস্ক১ জুলাই ২০১৭১ মিনিট পড়া
সাপাহারে চোরা-কারবারীদের হামলায় বিজিবি’র দুই সদস্য আহত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার হাপানিয়া সীমান্তে চোরাকারবারীদের হামলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র দুই সদস্য আহত হয়েছে।

শনিবার ভোর রাতে সাপাহার কৃষ্ণসদা গ্রামের জিরো লাইন এলাকায় এ ঘটনা ঘটে।

পত্নীতলা ১৪ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্ণেল খিজির খান জানান, ভোর রাতে চোরাচালানকারীরা গরু নিয়ে ভারত থেকে আসছিলো এমন সময় হাপানিয়া ক্যাস্পের বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে ২ গরু সহ ৭ জনকে আটক করতে পারলেও বেশ কয়েকজন পালিয়ে যায়।

এ সময় চোরাকারবারীদের হামলায় ২ বিজিবি সদস্য আহত হন। আহতদের নাম জানা যায়নি।

 

স/আ