সাপাহার প্রতিনিধি:
সাপাহারে নওগাঁ চেম্বার অফ কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র উদ্যোগে ৭০০ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় ডাক বাংলো চত্ত্বরে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ চেম্বার অফ কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি ইকবাল শাহ্রিয়ার রাসেল। এ সময় সেখানে উপস্থিত ছিলেন নওগাঁ চেম্বার অফ কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র ইফতেখারুল ইসলাম (সজিব), এমএ মালেক, আহমেদ আলী, মোতাহার হোসেন পলাশ, সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী, সদর ইউপি আওয়ামীলীগ সভাপতি সাদেকুল ইসলাম,অনুশীলণ সংঘের সভাপতি আসফাক উল হক চৌধুরী আসমান, আতাউল হক চৌধুরী আফ্রিদী প্রমূখ।
স/অ










