
সাপাহার প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে ২৫মার্চ গণহত্যা দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।
এনসয় বিশেষ অতিথি হিসেবে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শাহজাহান হোসেন, সহকারী কমিশনার (ভুমি) শারমিন জাহান লুনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুহা: রুহুল আমিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ ওমর আলী, সমাজসেবক নুরল হক মাষ্টার প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।










