সাপাহার প্রতিনিধিঃ
সাপাহারে কমিউনিটি ক্লিনিকের সেবার মান যাচাই ও গণশুনানী অনুষ্ঠিত হয়েছে । আজ বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে চত্বরে অনুষ্ঠিত হয়।
স্থানীয় লোককেন্দ্র ও সামাজিক নিরীক্ষা কমিটির আয়োজনে ও বে-সরকারী সংগঠন এনজিও সংস্থা বিডিও, বিএসডিও এবং এ্যাকশান এইড বাংলাদেশ এর সহযোগীতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফাহাদ পারভেজ বসুনীয়া,
বিশেষ অতিথি হিসেবে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মমিনুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, ডাঃ এলাহী বক্স,নিরীক্ষা কমিটির সভাপতি আলহাজ্ব নুরুল হক মাষ্টার, বিডিও’র প্রগ্রাম অফিসার সামসুল হক, সুদেশ চন্দ্র,

দেলোয়ার হোসেন প্রমুখ । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিডিওর নির্বাহী পরিচালক মোঃ আকতার হোসেন।
এসময় উপজেলার সকল দপ্তরের প্রধানগণ শিক্ষক,সাংবাদিক, ছাত্র, লোক কেন্দ্রের সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
স/তা










