সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

সান্তাহার স্টেশনে ছিন্নমূল মানুষদের ঈদ উপহার দিলেন ব্যবসায়ী মিঠু

নিউজ ডেস্ক১৭ মে ২০২০১ মিনিট পড়া
সান্তাহার স্টেশনে ছিন্নমূল মানুষদের ঈদ উপহার দিলেন ব্যবসায়ী মিঠু

আদমদীঘি প্রতিনিধি :
করোনাভাইরাসের প্রভাবে বিপাকে পড়া বগুড়ার আদমদীঘির সান্তাহার জংশন স্টেশনের ছিন্নমূল মানুষের মাঝে ঈদের উপহার সামগ্রী ব্যবসায়ী এস এম আখতারুজ্জামান মিঠু। রোববার বিকেলে এসব মানুষদের মাঝে ঈদ সামগ্রী হিসেবে শাড়ি, লুঙ্গি ও বিছানার চাদর প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার জংশনের স্টেশন মাস্টার রেজাউল করিম ডালিম, আদমদীঘি উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাহাফুজুল হক টিকন, ব্যবসায়ী আজিজুল হক রাজা, মামুনুর রশিদ মামুন, ইকবাল হোসেন, ঠিকাদার জাহিদুল ইসলাম বিপ্লব, সোহাগ হোসাইন প্রমূখ।

উল্লেখ্য, গত ২৪ মার্চ থেকে সারাদেশের ন্যায় সান্তাহারেও অঘোষিত লকডাউন শুরু হয়। এতে জনশূণ্য হয়ে পড়ে স্টেশন এলাকা। এসময় আজিজুল হক রাজা নামের এক ব্যক্তি স্টেশন মাস্টার রেজাউল করিম ডালিমের সহযোগিতায় তাদের তিন বেলা খাবার খাওয়ানোর উদ্যোগ নেন এবং সেটা এখনো চলমান। এরমধ্যে ঈদকে সামনে রেখে নতুন কাপর পেয়ে তারা অত্যান্ত আনন্দিত হয়েছে।