সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

সান্তাহারে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

নিউজ ডেস্ক১১ অক্টোবর ২০২০১ মিনিট পড়া
সান্তাহারে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

আদমদীঘি প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের ডাকবাংলোর মোড় থেকে বাজার হয়ে কলসা কুচকুড়ি পাড়ার মোড় পর্যন্ত আরসিসি ঢালাই রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে।  রোববার সকাল ১০টায় গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এ কাজের উদ্বোধন করা হয়।

এলজিইডির অর্থায়নে প্রায় ৭৪ লাখ টাকা ব্যায়ে ৬৬৫ মিটার রাস্তার আর সিসি ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন সান্তাহার পৌর মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন ভুট্টু।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, আওয়ামীলীগ নেতা ডিএম দুলাল, বিএনপি নেতা কামাল মোল্লা, রফিকুল ইসলাম পুতুল, ঠিকাদার ফিরোজ আকতার লাইফ, পৌর কর্মচারী রফিক, পিন্টু, তুহিন ইসলাম, সাংবাদিক তরিকুল ইসলাম জেন্টুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।