সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

সান্তাহারে মাস্ক না পরায় জরিমানা

নিউজ ডেস্ক১১ অক্টোবর ২০২০১ মিনিট পড়া
সান্তাহারে মাস্ক না পরায় জরিমানা

সান্তাহার প্রতিনিধি:

বগুড়ার সান্তাহার পৌর শহরে মাস্ক না পরায় ৬টি মামলায় ১হাজার ৫০০টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সীমা শারমিন।

এ সময় পথচারীদের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকার ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করলেও নানা অজুহাতে অনেকে মাস্ক ব্যবহার করছেন না। তাই ঘরের বাইরে সবার মাস্ক পরা নিশ্চিত করতে এই অভিযান চলছে। অভিযানের সময় সান্তাহার রেলগেট এলাকায় মাস্ক না পরায় ৬টি মামলার মাধ্যমে ৮জনের ১হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সীমা শারমিন বলেছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।