সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

সান্তাহারে দুই বন্ধুর ব্যাগে মিলল ১০০বোতল ফেনসিডিল

নিউজ ডেস্ক১৬ জুন ২০২০১ মিনিট পড়া
সান্তাহারে দুই বন্ধুর ব্যাগে মিলল ১০০বোতল ফেনসিডিল

আদমদীঘি প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘির সান্তাহারে মোটরসাইকেল যোগে অভিনব কায়দায় ব্যাগের মধ্যে ১০০বোতল ভারতীয় ফেনসিডিল বহনকালে সজীব (১৯) ও আব্দুল হাকিম (২০) নামের মাদক ব্যবসায়ী দুই বন্ধুকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

মঙ্গলবার সকাল ৯টায় পোঁওতা রেলগেট এলাকায় তাদের গ্রেপ্তারসহ মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত সজীব চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার টিকরী দক্ষিণপাড়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে ও আব্দুল হাকিম একই উপজেলার দড়িচক গ্রামের উমর আলীর ছেলে। এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি মাদক আইনে মামলা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক সামসুল আলম জানান, চাঁপাইনবাবগঞ্জ এলাকা থেকে একটি মোটরসাইকেলে বিপুল মাদকদ্রব্য বগুড়ার উদ্দেশ্যে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে সান্তাহার পোঁওতা রেলগেট এলাকায় একটি টিম পাহরায় বসে। সকাল ৯টার দিকে সজীব ও আব্দুল হাকিম নামের দুই বন্ধু টিভিএস-১২৫ সিসি মোটরসাইকেল যোগে ওই স্থান অতিক্রম করার সময় তাদের গতিরোধ করে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে তাদের ব্যাগে অভিনব কায়দায় রাখা ১০০বোতল ভারতীয় ফেনসিডিলসহ তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়।

স/অ