খেলা

সাদ্দাম-তাকরীরের জোড়া শতকে রাজশাহী বিরুদ্ধে ড্র চট্টগ্রামের

নিউজ ডেস্ক১৪ অক্টোবর ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় একাদশের দ্বিতীয় রাউন্ডের চট্টগ্রাম ও রাজশাহীর মধ্যকার চার দিনের ম্যাচটি ড্র হয়েছে। ম্যাচের শেষ দিনে চট্টগ্রামে দুই টপ-অর্ডার ব্যাটসম্যান সাদ্দাম এবং তাকরীরের জোড়া শতকে ম্যাচটি বাঁচিয়ে মাঠ ছাড়ে।

এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৬ উইকেটে ৩৭১ রান করে ইনিংস ঘোষণা করে চট্টগ্রাম দ্বিতীয় একাদশ।

 

জবাবে রাজশাহী দ্বিতীয় একাদশ অলআউট হয় ৩০৪ রানে। দলের হয়ে মোহাম্মদ মাহফুজুল ইসলাম ৮০, হৃদয় ইসলাম ৭১ ও ইমন আলী ৬৯ রান করেন।

চট্টগ্রামের আবুল হাসনাত ৪টি এবং শামীম মিয়া ৩টি উইকেট নেন।

প্রথম ইনিংসে ৬৭ রানের লিড পায় চট্টগ্রাম।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চট্টগ্রাম আরো শক্ত অবস্থান তৈরি করে। অধিনায়ক সাদ্দাম হোসেন ২০৭ বলে ১২টি চার ও ২টি ছক্কায় ১৩২ রান করেন। অন্যদিকে তাকরীর ২০৩ বলে ৮টি চার ও ৩টি ছক্কায় খেলেন ১২৪ রানের ইনিংস।

দুজনের শতকে ভর করে ৩ উইকেটে ৩১৪ রান তোলে চট্টগ্রাম।

এ ছাড়া কাফিল উদ্দিন করেন ১৬ রান। দিন শেষে ওমর হাসান ২৩ ও সাইফুল ইসলাম ২ রানে অপরাজিত ছিলেন।

রাজশাহীর হয়ে নাঈম ইসলাম জুনিয়র, সাজিদ হাসান ও মো. শাহাদাত হোসেন সবুজ একটি করে উইকেট নেন।

দুই ইনিংসেই ব্যাট হাতে দাপট দেখিয়ে শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়ে চট্টগ্রাম ও রাজশাহী দ্বিতীয় একাদশ।