সদ্য প্রকাশিত
খেলা

সাত হাজারি ওয়ার্নার

নিউজ ডেস্ক১০ এপ্রিল ২০১৭১ মিনিট পড়া
সাত হাজারি ওয়ার্নার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে হাসেনি তার ব্যাট। তবে আইপিএলে কাল দ্বিতীয় ম্যাচেই ৪৫ বলে অপরাজিত ৭৬ রানের দারুণ ইনিংস খেলেছেন ডেভিড ওয়ার্নার। গুজরাট লায়ন্সের বিপক্ষে ম্যাচজয়ী এই ইনিংস খেলার পথেই অনন্য মাইলফলক স্পর্শ করেছেন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক।

মাত্র চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে সাত হাজার রান পূর্ণ করেছেন ওয়ার্নার। তার আগে টি-টোয়েন্টি ক্রিকেটে সাত হাজার রান করেছেন ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম ও ব্র্যাড হজ। সবার ওপরে থাকা গেইল আর ২৫ রান করলেই প্রথম ব্যাটসম্যান হিসেবে দশ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন।

টি-টোয়েন্টি ক্রিকেটে সাত হাজার বা এর বেশি রান করা চার ব্যাটসম্যান

খেলোয়াড় ম্যাচ রান সর্বোচ্চ ১০০/৫০
ক্রিস গেইল ২৮৮ ৯৯৭৫ ১৭৫* ১৮/৬০
ব্রেন্ডন ম্যাককালাম ২৬৯ ৭৪১১ ১৫৮* ৭/৩৬
ব্র্যাড হজ ২৭০ ৭৩৩৮ ১০৬ ২/৪৮
ডেভিড ওয়ার্নার ২২৪ ৭০১১ ১৩৫* ৫/৫৫

 

সূত্র: রাইজিংবিডি