বাগমারা প্রতিনিধি:
১৩ ডিসেম্বর সহকারী কমিশনার আব্বাস আলী স্বর্ণকার এর ২৪ তম মৃত্যু বার্ষিকী। আব্বাস আলী স্বর্ণকার রাজশাহী জেলার বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের বইকুরী গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে ১৯৬৩ সালের ৩১ ডিসেম্বর জন্ম গ্রহণ করেন। পিতা মৃত মিছুরুল্লাহ স্বর্ণকার এবং মাতা মৃত ফুলজান বিবি।
চার ভাই বোনের মধ্য তিনিই সবার ছোট। ছোট বেলা থেকে তিনি নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে বেড়ে উঠেন। জন্মের মাত্র ৭ বছর বয়সে পিতাকে হারান । পিতার মৃত্যুর এক বছর পরে হারাতে হয় মা কেউ। পিতৃতুল্য বড় ভাই ও মাতৃতুল্য ভাবির আদর,সোহাগ আর স্নেহ ভালবাসায় বড় হতে থাকে আব্বাস আলী।

শৈশব থেকেই তাঁর ভিতরে ঘটে মেধার আবির্ভাব। ১৯৭৪ সালে মচমইল সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে ৫ম শ্রেণীতে উপজেলা ভিত্তিক বৃত্তি লাভ করে। ১৯৭৭ সালে মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয় হতে ৮ম শ্রেণীতে জেলা ভিত্তিক বৃত্তি লাভও করেন তিনি। একই প্রতিষ্ঠান থেকে ১৯৮০ সালে এসএসসিতে বিজ্ঞান শাখা হতে প্রথম বিভাগে সফলতার সহিত উর্ত্তীণ হন।
পরবর্তীতে ১৯৮২ সালে রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজ থেকে বিজ্ঞান শাখায় প্রথম বিভাগে পাশ করেন। অপরদিকে ১৯৮২-৮৩ শিক্ষা বর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগে ভর্তি হন তিনি। সেখান থেকে তিনি ১৯৮৫ সালে দ্বিতীয় শ্রেণিতে বিএসসি(সম্মান) পরীক্ষায় পাশ করেন।
১৯৮৬ সালে ওই বিভাগ থেকেই দ্বিতীয় শ্রেণিতে এমএসসি পাশ করেন।
ছাত্র অবস্থায় আব্বাস আলী বিভিন্ন প্রকার সমাজ সেবা মূলক কর্মকান্ডে সক্রিয় অংশ গ্রহণ করেন। গ্রামের ছেলেদের নিয়ে স্বেচ্ছাশ্রমের বিনিময়ে নিজ এলাকার রাস্তাঘাট তৈরিতে অগ্রণী ভূমিকা রাখেন। এছাড়াও তিনি এলাকার সমাজ হিতৈষী ব্যক্তিদের নিয়ে রাস্তার পাশে বৃক্ষ রোপন করে গেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা অবস্থায় ১৯৮৫ সালের ১৫ অক্টোবর জগন্নাথ হলের ছাদ ভেঙ্গে পড়ে হলে থাকা ছাত্র হতাহত হয়। সেই সময় তিনি আহত ছাত্রদের নিজ শরীর থেকে স্বেচ্ছায় রক্ত দান করেন। এই রক্তদানের ফলে পরবর্তী সময়ে ক্রনিক ব্রঙ্কাইটিস রোগ ধরা পড়ে তাঁর।
আব্বাস আলী ১৩ তম বিসিএস পরীক্ষায় সহকারী কমিশনার পদে চাকুরী পান। একই সময়ে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদেও চাকুরী পান। সহকারী কমিশনার পদে চাকুরীতে যোগদানের ৭ দিন পূর্বে ক্রনিক ব্রঙ্কাইটিস রোগে আক্রান্ত হয়ে মাত্র ২৯ বছর বয়সে ১৯৯২ সালের ১৩ ডিসেম্বর পৃথিবীর মায়া মমতা ত্যাগ করে চলে যেতে হয় না ফেরার দেশে।
আব্বাস আলীর অকাল মৃত্যুতে জাতি হারালো এক উদিয়মান তরুণ সহকারী কমিশনারকে। আব্বাস আলী স্বর্ণকারের ২৩ তম মৃত্যু বার্ষিকীতে তাঁকে শ্রদ্ধাভরে স্বরণ করছে বন্ধবান্ধব,আত্মীয় স্বজন ,প্রতিবেশীসহ পরিবারের সবাই।
স/শ










