সদ্য প্রকাশিত
নওগাঁ

সরকার চায় জ্ঞাননির্ভর জাতি গড়ে তুলতে: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক২৭ অক্টোবর ২০১৭২ মিনিট পড়া
সরকার চায় জ্ঞাননির্ভর জাতি গড়ে তুলতে: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমান বলেছেন আমাদের সরকার চায় জ্ঞাননির্ভর জাতি গঠন করতে। এ জন্য জ্ঞাননির্ভর শিক্ষার্থী গড়তে শিক্ষকদের গুরুত্বপূর্ন ভুমিকা রাখতে হবে। এ লক্ষে সরকার সকল সমস্যা নিরসন করে শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মর্যাদা ও মান উন্নয়নে সচেষ্ট রয়েছে। এ ক্ষেত্রে তিনি বলেছেন আগামী ২০১৮ সালের মধ্যে দেশের সকল অনুপযোগি ক্লাশরুম সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি শুক্রবার বেলা ১১টায় নওগাঁ জেলা স্কুল মাঠে বাংলাদেশ কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেট এ্যাসোসিয়েশন ঢাকা কর্ত্তৃক আয়োজিত ২০১৬ সালে বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মধ্যে সনদপত্র বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে একথাগুলো বলেছেন।

সংগঠনের মহাসচিব মঞ্জুর আহমেদের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ শহিদুজ্জামান সরকার এমপি, নওগাঁ জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল মালেক এমপি, সাধারন সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি, মোঃ ইসরাফিল আলম এমপি, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাজমুল হক প্রধান এবং নওগাঁ জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এ কে এম ফজলে রাব্বী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নওগাঁ’র অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, প্রাথমিক শিক্ষা রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক আবুল খায়ের, কিন্ডারগার্টেন ও প্রিক্যাডেট এ্যাসোসিয়েশনের উপদেষ্টা নজরুল ইসলাম দেওয়ান, সংগঠনের সদস্য আবুল কালাম আজাদ এবং শিক্ষার্থী মোহনা।

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বলেছেন, আমরা বাংলাদেশের ১৭ কোটি মানুষ বোঝা নয়, তাদের মানবসম্পদে পরিনত করতে চাই। শিক্ষাখাতকে বিশেষ গুরুত্ব দিয়ে সরকার সেই লক্ষে কাজ করছে। কারন আমরা উপলব্ধি করেছি দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে জ্ঞানী মানুষ তৈরী করতে হবে এবং সেই জ্ঞানী মানুষদের সম্পদ হিসেবে সারা বিশে^ ছড়িয়ে দিতে হবে।

এ সরকারের প্রভুত উন্নয়ন কার্যক্রমের তথ্য তুলে ধরে মন্ত্রী আরও বলেন ইতিমধ্যে আমরা এমডিজি অর্জন করতে সক্ষম হয়েছি। এখন লক্ষ এসডিজি অর্জন। সেই লক্ষেই প্রয়োজন টেকসই উন্নয়ন।

স/অ