সদ্য প্রকাশিত
রাজশাহী

সমাজের সকল অপরাধ নির্মুল করা হবে-বাঘায় পুলিশ সুপার

নিউজ ডেস্ক৩০ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
সমাজের সকল অপরাধ নির্মুল করা হবে-বাঘায় পুলিশ সুপার

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা বলেছেন, কমিউনিটি পুলিশ ফোরামের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে সভা ও সেমিনার করে সমাজের সকল অপরাধ নির্মুল করা হবে। এর জন্য পর্যায়ক্রমে জনগণকে অবহিত করা হচ্ছে।

 

এসময় তিনি সন্ত্রাস, জঙ্গি, মাদক, জুয়া, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্য়াতন, নিখোঁজসহ এলাকায় অপরিচিত ব্যক্তি দেখলেই পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার আহবান জানান।
উপজেলার চকরাজাপুর ইউনিয়নের আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় পলাশীফতেপুর উচ্চবিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
চকরাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিযুল আযমের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তেব্যে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, মনে করবেন পুলিশই জনতা, জনতাই পুলিশ। পুলিশ জনতা মিলে কাজ করলে সমাজে কোন অপরাধ থাকবেনা।
বিশেষ অতিথির বক্তেব্যে অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ বলেন, জনগণের সহযোগিতা পেলে অপরাধ দমনে পুলিশ সক্রিয় ভূমিকা পালনে সক্ষম হবে।
শিক্ষক মুজিবুর রহমানের পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক রোকুনুজ্জামান, সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য আহম্মদ আলী, বাঘা পৌর কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক সাংবাদিক আব্দুল লতিফ মিঞা, ইউনিয়ন সদস্য আবুল হোসেন শিকদার।

স/আর