রাজশাহী

সভাপতি জ্যোতি চৌধুরী সাধারণ সম্পাদক শিমুল ও কোষাধ্যক্ষ আমিনুল

নিউজ ডেস্ক৫ সেপ্টেম্বর ২০২৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী জেলা জ্বালানী তেল পরিবেশক এজেন্ট পেট্রোল পাম্প ব্যবসায়ী মালিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি পদে আব্দুল আওয়াল খান জ্যোতি চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে মো. আনিসুর রহমান শিমুলকে নির্বাচিত করে নতুন কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় রাজশাহী নগরীর এক অভিজাত কমিউনিটি স্টোরে রাজশাহী জেলা জ্বালানী তেল পরিবেশক এজেন্ট পেট্রোল পাম্প ব্যবসায়ী মালিক সমিতির নতুন কমিটি গঠনের লক্ষে আলোাচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাবেক সভাপতি মনিমুল হক এবং সভা পরিচালনা মো. আনিসুর রহমান শিমুল। সভায় সংগঠনের সদস্যদের সর্বসম্মতিক্রমে এই নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন প্রধান উপদেষ্টা পদে মিজানুর আহমেদ। উপদেষ্টা পদে মো. মমিনুল হক, মো. আজিজুর রহমান, আব্দুল গাফফার, শেখ রবিউল ইসলাম, মো. বাবুল চৌধুরী ও মোছা. আজিমা সুলতানা।

সহ-সভাপতি পদে গোলাম মারুফ চৌধুরী, মো. মোখলেসুর রহমান ও মো. আমিনুল ইসলাম। সহ-সাধারণ সম্পাদক পদে মো. মাছিউল ইসলাম, কোষাধ্যক্ষ মো. আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুন্সী মো. আশিকুল আরিফ এবং প্রচার সম্পাদক কে এম আদ্দাম কবির নির্বাচিত হন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. জাহাঙ্গীর আলম, আব্দুল হাই, মো. মুরাদ হোসেন, মো. আব্দুল মাসুদ রানা, মো. সারওয়ার কামাল, মো. সালাউদ্দিন আহমেদ, মো. মনির মোল্লা ও মোহাম্মদ আলী বাবু শেখ।

সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, পেট্রোল পাম্প মালিকদের বিভিন্ন সমস্যা ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। এরআগে আয়-ব্যয়ের হিসাব-নিকাশ উপস্থাপন করা হয়। যা সর্বসম্মতিক্রমে গৃহিত হয়।