সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

সকল গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রলীগের ভূমিকা অনন্য: ইসরাফিল আলম এমপি

নিউজ ডেস্ক২৬ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
সকল গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রলীগের ভূমিকা অনন্য: ইসরাফিল আলম এমপি

আত্রাই প্রতিনিধি:
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ইসরাফিল আলম বলেছেন, ছাত্রলীগের অতীত গৌরবোজ্জল ইতিহাস রয়েছে। মুক্তিযুদ্ধসহ এদেশের প্রতিটি অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্রলীগের ভ’মিকা ছিলো অনন্য। এমনকি জাতির যে কোন সঙ্কটময় মূহুর্তে ছাত্রলীগের ভ’মিকা ছিলো অতন্দ্র প্রহরীর ন্যায়। এই সংগঠনের কর্মীরা মুক্তিযুদ্ধসহ সকল আন্দোলনে রক্ত দিয়েছে।

 

সোমবার দিনব্যাপী উপজেলার ভবানীপুর ঐতিহ্যবাহী জমিদার বাড়ি প্রাঙ্গনে উপজেলার শাহাগোলা ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 
তিনি আরও বলেন, শিক্ষা, শান্তি, সাহিত্য, রাজনীতিতে সব সময় এই সংগঠন নেতৃত্ব দিয়েছে। ছাত্রলীগ যোগ্য নেতৃত্ব তৈরির একটি সংগঠন। আজকের নেতৃত্বে যারা রয়েছেন তারা অধিকাংশই ছাত্রলীগের সংগঠন থেকে এসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়ার কাজে আত্মনিয়োগ করেছে। সুতরাং আজকে যারা ছাত্রলীগের সাথে সম্পৃক্ত তাদেরকেও অতিত ইতিহাসকে স্মরণ রাখতে হবে এবং যোগ্যতা সম্পন্ন রাজনীতিবিদ হিসেবে গড়ে উঠতে হবে।

 
ভবানীপুর ঐতিহ্যবাহী জমিদার বাড়ি প্রাঙ্গনে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন ১নং শাহাগোলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাফিজুল ইসলাম হাসান। ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা মামুনের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস। প্রধান বক্তা হিসেবে ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম চঞ্চল।

 
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারন সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, নওগাঁ জেলা ছাত্রলীগের সহসভাপতি আসাদ্দুজ্জামান আসাদ, শাহাগোলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শফিকুল ইসলাম বাবু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সামছুল আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মান্নান প্রমুখ।
স/শ