রাজশাহী

শ্রমিকের হাতে গড়া হয় সভ্যতার ভিত প্রতিপাদ্যে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি

নিউজ ডেস্ক২৬ মার্চ ২০২৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে “শ্রমিকের হাতে গড়া হয় সভ্যতার ভিত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) বেলা ৩টায় রাজশাহী মহানগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল শিরোইল ঘোড়ামারা মূল সড়ক থেকে র‍্যালিটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ সময় পর দেশের মানুষ স্বাধীনতার প্রকৃত চেতনা উপলব্ধি করতে সক্ষম হয়েছে। মহান স্বাধীনতা দিবসে তারা মুক্তিযুদ্ধের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে দেশের বিরুদ্ধে বিভিন্ন সময় নির্যাতন, গুম ও হত্যার সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করার দাবি জানান বক্তারা।

র‍্যালিতে অংশগ্রহণ করেন রাজশাহী মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জনাব আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক।এছাড়াও উপস্থিত ছিলেন,সাংগঠনিক সম্পাদক শরিফুজ্জামান হাসান,এঃ সেক্রেটারী হাফেজ খাইরুল ইসলাম ,পরিবহন সভাপতি জনাব কুতুব উদ্দিন, বোয়ালিয়া থানা মৎস্য শ্রমিক ইউনিয়নের সভাপতি জনাব শিহাবুদ্দিন,পবা উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি জনাব জাফর ইকবাল, এছাড়াও মহানগরীর থানার সভাপতিরা আক্তব্য প্রদান করেন।

সমাবেশে বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে শ্রমিক শ্রেণির অবদান অপরিসীম। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের পাশাপাশি তাদের মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।