নাটোর প্রতিনিধি:
বর্ণাঢ্য শোভাযাত্রা, পুষ্পস্তবক অর্পন এবং আলোচনা সভার মধ্যে দিয়ে পালিত হয়েছে নাটোর হানাদার মুক্ত দিবস। দেশের সর্বশেষ অঞ্চল হিসেবে হানাদার মুক্ত দিবস উপলক্ষে বুধবার সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে প্রেসক্লাব চত্ত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ভবানীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্ত্বরে গিয়ে শেষ হয়। এরআগে শহরের মাদরাসা মোড়ে শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক আলোচনা সভার আয়োজন করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।

জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক ও নাটোর পৌর সভার মেয়র উমা চৌধুরী জলির সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা সাজেদুর রহমান খান, সাবেক যুক ও ক্রীড়া প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আহাদ আলী সরকার, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তুজা আলী বাবলু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব সৈয়দ মোস্তাক আলী মুকুল, যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম নান্টু সহ অন্যান্যরা। এছাড়া সেক্টরস কমান্ডারস ফোরাম-৭১ নাটোর হানাদার মুক্ত দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করে।
স/আ










