সদ্য প্রকাশিত
রাজনীতি

শোক দিবস উপলক্ষে রাজশাহী জেলা আওয়ামী লীগের রক্তদান কর্মসূচি

নিউজ ডেস্ক১১ আগস্ট ২০১৮২ মিনিট পড়া
শোক দিবস উপলক্ষে রাজশাহী জেলা আওয়ামী লীগের রক্তদান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় শোক দিবস উপলক্ষে রক্তদান কর্মসূচি পালন করেছে রাজশাহী জেলা আওয়ামী লীগ। আজ শনিবার বেলা ১১টায় রাজশাহী নগরীর লক্ষীপুর মোড়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।

জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মো. মুনসুর রহমানের তত্ত্বাবধানে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহা. আসাদুজ্জামান আসাদ। কর্মসূচিতে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিনাতুন নেসা তালুকদার, বদরুজ্জামান রবু, শ্রী অনিল কুমার সরকার, আব্দুল মজিদ সরদার, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সিরাত উদ্দিন শাহীন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আ.ও.ম. নূরুল আলম হিরু মাষ্টার, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মো. এমদাদুল ইসলাম মাষ্টার, উপ-প্তর সম্পাদক প্রভাষক মো. ফুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা পারভিন, জেলা যুব মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপাশা খাতুন, নওহাটা পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মাননান, বাজুবাঘা ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি বৈশাখী খাতুন, জেলা যুবলীগের দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান পল্লবসহ জেলা সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে আসাদ বলেন, আগস্টের শোক শুধু রক্ত দিয়ে বা অন্য কোন কর্মসূচি পালন করলেই হবে না। আমাদরেকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করতে হবে এবং সে অনুযায়ী সমাজের কল্যাণে কাজ করে যেতে হবে। আগস্ট মাসে বঙ্গবন্ধুসহ পরিবারের সকল সদস্য শহীদ হয়েছেন কিন্তু তিনি বাংলাদেশের সাধারণ মানুষের কাছে একটি উজ্জ্বল নক্ষত্রের মতো বেচে আছেন। আগষ্ট ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে কঠোর হাতে মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে।

তিনি আরো বলেন, সামনে জাতীয় নির্বাচনে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনাকে আবারোও ক্ষমতায় নিয়ে আসার জন্য সকলে মিলে নৌকায় ভোট দেওয়ার প্রতিশ্রুতি গ্রহণ করতে হবে এব্য অন্যকেও ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে।

স/শা