
নিজস্ব প্রতিবেদক :
শেষ হলো নওগাঁতে “শিশু আইন ২০১৩” শীর্ষক বিচারকগণের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। নওগাঁ জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে আজ দুপুরে শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গতকাল সকাল নয়টায় কর্মসূচির উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আবু শামীম আজাদ। দুই দিন ব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালায় জেলার সকল জজ ও ম্যাজিস্ট্রেটগণ অংশগ্রহণ করে হাতেকলমে প্রশিক্ষণ নিয়েছেন। বিচারকগণের প্রশিক্ষণ দিয়েছেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আবু শামীম আজাদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ সাইফুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার। জেলার সমস্ত বিচারকগণ ছাড়াও উপস্থিত ছিলেন ইউনিসেফ বাংলাদেশের প্রোগ্রাম অফিসার মোঃ সাইদুল ইসলাম, রাজশাহী বিভাগীয় কো-অর্ডিনেটর আবু হেনা মস্তফা কামাল।









