সদ্য প্রকাশিত
রাজশাহী

শেষ সময়ে ব্যস্ত ফুল ব্যবসায়ীরা

নিউজ ডেস্ক১৫ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
শেষ সময়ে ব্যস্ত ফুল ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক:
আগামীকাল মহান বিজয় দিবস। এ দিবসটি উপলক্ষে নগরীর ফুলের দোকানগুলোতে লেগেছে ব্যস্ততার ছোঁয়া। তাই ফুলের দোকানগুলোতে মহুর্তের প্রস্তুতিতে ব্যাস্ত কারিগররা। হাতে সময় না থাকায় এর মধ্যে  দোকানগুলোতে নিজের পছন্দ মত ফুলের ডালার অর্ডার দেয়া প্রায় শেষ। আর যারা অর্ডার দিতে পারেনি তাদের জন্য রয়েছে বিভিন্ন দামের রেডিমেন্ট ফুলের ডালা।

 
এবার রাজশাহীতে বেশির ভাগ ফুল যশোরের গতখালিতে থেকে কেনা হচ্ছে। সারা দেশে ফুলের চাহিদা হওয়ায় দাম কিছুটা বেশি। তাছাড়া পরিবহন খরচ ফুলের বান্ডিল প্রতি অন্য সময়ের থেকে বেড়েছে ১০০ থেকে ১৫০ টাকা বেশি। তার পরেও তেমন প্রভাব পড়বে না এমনটিই বলছেন ফুল ব্যবসায়ীরা।

033
এদিকে, যশোর গতখালি থেকে রাতেই বাসে করে ফুল নিয়ে আসা হচ্ছে। অর্ডার অনুয়ায়ী গতকাল বুধবার রাতের মধ্যেই ফুল চলে এসেছে দোকানে। রাত থেকে পুরো দমে ডালা তৈরীর কাজ শুরু হয়েছে। আর যেগুলা বাকি থাকবে সেগুলো ভোরের মেধ্য সম্পন্ন করা হবে।

 
নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টের গিফ্ট ফুল কর্ণারের প্রোপাইটর শ্রী সন্তোস কুমার সিল্কসিটি নিউজকে বলেন, ফুলপ্রতি চার থেকে পাঁচ টাকা বেড়ে হয়েছে ১০০ গাঁদাফুল ৫০ টাকা, রজনীগন্ধা প্রতিটি ৭ থেকে ১০টাকা, গোলাপ ফুল ৫ থেকে ১০ টাকা, গ্যালোডিয়াস ১৫ থেকে ২০ টাকা। আর প্রতি ২০ ইঞ্চি ফুলের ডালা ৪০০ থেকে ৫০০ টাকা, ৩০ ইঞ্চি ফুলের ডালা ১২’শ থেকে ১ হাজার ৫০০ টাকা, ৩৮ ইঞ্চি ২৫’শ থেকে ৩ হাজার টাকা, ভিআইপি ৫ হাজার ৮ হাজার টাকা।

 
শ্রী সন্তোস কুমার আরও বলেন, ফুলের দামটা ও পরিবহন খরচ একটু বেড়েছে। তাতে ফুলের ডালায় তেমন প্রভাব পড়বে না। আমাদের দোকানের সব অর্ডার নেয়া হয়ে গেছে। আর যাদের অর্ডারগুলো আসেনি তারা হয়তো বা রেডিমেন্ট নিবে। তার পরেও সব কিছু ভালো থাকলে এ ডিসেম্বরের ৮০ থেকে ৯০ হাজার টাকার ফুল বিক্রি হবে।

 

ফুলের ডালা তৈরীর কারিগর আলি ইমাম সিল্কসিটি নিউজকে জানায়, আমাদের কাজ কাল রাত থেকে শুরু করেছে চলবে শুক্রবার ভোর পর্যন্ত। এখানে সর্বনিম্ন ডালার দাম ৪০০ টাকা থেকে শুরু।

স/আ