সদ্য প্রকাশিত
রাজনীতি

শেখ হাসিনা আ’লীগের অস্তিত্বের ঠিকানাঃ আয়েন

নিউজ ডেস্ক৭ আগস্ট ২০১৮৩ মিনিট পড়া
শেখ হাসিনা আ’লীগের অস্তিত্বের ঠিকানাঃ আয়েন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর পবায় সংসদ সদস্য আয়েন উদ্দিন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এখন আমাদের তথা আওয়ামী লীগের অস্তিত্বের ঠিকানা। নৌকা কোন ব্যক্তির নয়, নৌকা এদেশের গণমানুষের। ১৫ আগষ্টে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি জাতির শ্রেষ্ঠ সন্তান শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করেছে। আগামীতে নৌকাকে বিজয়ী করতে না পারলে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি এদেশে রক্তাক্ত অধ্যয়ের সৃষ্টি করবে। মঙ্গলবার পবা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন।

এমপি আয়েন বলেন, জাতীয় এই শোককে শক্তিতে পরিণত করে সকল ভেদাভেদ ভুলে নৌকার বিজয় নিশ্চিতে জনগণকে নিয়ে একসাথে কাজ করতে হবে। তিনি বলেন, আমাকে নৌকা দিলেও আমি আওয়ামী লীগে আছি, না দিলেও আছি। আজকে যারা নৌকা পেতে মরিয়া হয়ে উঠেছেন তারা রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া নৌকা প্রতিকের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এ জেলার প্রতিটি মানুষ তার স্বাক্ষী। জাতীয় শোক দিবসের বিভিন্ন কর্মসুচি কোন মান অভিমান ও হিংসা-প্রতিহিংসার জায়গা নয়। কোন ব্যক্তি নেতা-কর্মী ও এমপি মন্ত্রীর একার নয়। তাই এদিনের কোন কর্মসুচিতে ভেদাভেদ ভুলে একসাথে পালন করতে হবে।

তিনি বলেন, মনে রাখতে হবে আমাদের ঘরে-বাইরে শত্রুতা চলছে। সুযোগ পেলেই তাদের বিষদাঁত বসিয়ে দিবে। ঢাকায় বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় ছাত্রদের ৯ দফা যৌক্তিক দাবি মেনে নেওয়ার পরেও এখনো রাস্তায় কারা। এখন যারা রাস্তায় তারাই স্বাধীনতার বিপক্ষের শক্তি বিএনপি জামায়াতের অনুসারী।

পবা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাজদার রহমান সরকারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি আব্দুস সালাম সরকার, মতিউর রহমান চৈতী, হারুন আর রশিদ বাচ্চু, নওহাটা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, কাটাখালি মেয়র আব্বাস আলী, নওহাটা পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল বারী খান, উপজেলা যুবলীগ সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম, মহিলা আওয়ামী লীগ সভানেত্রী নারিফা বেগম, সাধারণ সম্পাদক আফরোজা বেগম, উপজেলা ছাত্রলীগ সভাপতি ফরিদুল ইসলাম রাজু।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ শিক্ষা বিষয়ক সম্পাদক হযরত আলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হাকিম, পারিলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সোহরাব আলী, সাধারণ সম্পাদক নবীবুর রহমান, হরিয়ান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইয়াছিন আলী, বড়গাছি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোবারক আলী, হুজুরীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল হালিম, হড়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সামশুল আলম, দামকুড়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কামরুজ্জামান নবাব, নওহাটা পৌর যুবলীগ সভাপতি হাফিজুর রহমানসহ উপজেলা আওয়ামী লীগ কমিটির সদস্য, বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ।

স/শা