সদ্য প্রকাশিত
রাজনীতি

শুদ্ধি অভিযান করে সরকারের নিজের কাপুনি উঠে গেছে: গয়েশ্বর

নিউজ ডেস্ক২৯ সেপ্টেম্বর ২০১৯১ মিনিট পড়া
শুদ্ধি অভিযান করে সরকারের নিজের কাপুনি উঠে গেছে: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির কেন্দ্রীয় নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, শুদ্ধি অভিযান করে সরকারের নিজের কাপুনি উঠে গেছে। তিন টোকায়ের কাছে যদি এতো টাকা পাওয়া যায়। তাহলে পতাকা ওয়ালার কাছে কত আছে, পার্লামেন্টের সদস্যদের কাছে কত আছে? এই শুদ্ধি অভিযান বন্ধ হলো কেন। শেয়ার বাজার, রির্জাভ চুরি, হলমার্ক কেলেঙ্করীর টাকা কোখায় গেল? রাতের আধারে পালানো ছাড়া আর কোন পথ নেই সরকারের কাছে।

আজ রোববার বিকেলে রাজশাহীর মাদরাসা মাঠের পাশের রাস্তায় অনুষ্ঠিত বিএনপির সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার গণতান্ত্রীক পথে চলে না। এখন চলছে লুটপাটের গণতন্ত্র। এই লুটপাটের টাকা রাষ্ট্রীয় কোষাগারের জমা করলে বিদেশের কাছে আর হাত পাততে হবে না।

তিনি আরো বলেন, জণগণের মাছে রাজনৈতিক মতভেদ থাকতে পারে, তবে দেশপ্রেমে ভেদাভেদ নেই। জনগণকে ঐক্যবন্ধ হয়ে খালেদার মুক্তির আন্দোলন করতে হবে। রক্তদিলেই খালেদা মুক্তি পাবে না। কাপুরুষের মত বাঁচার দরকার নেই।