নিজস্ব প্রতিবেদক:
সীমান্ত এলাকায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে বিজিবি। শুক্রবার সকাল সাড়ে ১০টায় ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ চর মাজারদিয়া পোষ্টে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক সোহেল উদ্দিন পাঠান, পিএসসি চর মাজারদিয়া এলাকার শীতার্থ এবং দারিদ্র্য ব্যক্তিদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন।

উক্ত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অধিনায়ক মহোদয়ের সাথে অত্র ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নাজিম উদ্দিন আহমেদ, মাজারদিয়া এবং তালাইমারী কোম্পানী কমান্ডারসহ স্থানীয় অন্যান্যরা উপস্থিত ছিলেন।
স/অ










