সদ্য প্রকাশিত
তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জ সীমান্তে দেশীয় অস্ত্র-মাদক উদ্ধার: আটক ৮

নিউজ ডেস্ক১২ এপ্রিল ২০১৭১ মিনিট পড়া
শিবগঞ্জ সীমান্তে দেশীয় অস্ত্র-মাদক উদ্ধার: আটক ৮

ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ছয়টি দেশীয় অস্ত্র ও ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। এসময় ৮  চোরাকারবারীকে আটক করা হয়।
আটককৃতরা হল- শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়ার ফরিজ উদ্দিনের ছেলে আনারুল (৫০), আনারুলের ছেলে  আব্দুস সালাম (৩০), রুহুল মাহমুদ (২৫), কালাম (২০), এরফান আলীর ছেলে আব্দুল খালেক (২৭), আতাউর রহমানের ছেলে বকুল (২০), হুদমাপাড়ার আফজাল হোসেনের ছেলে গোলাম রব্বানী (২০) ও বিশুর ছেলে নিয়ারুল ইসলাম (২৭)।
মঙ্গলবার গভীর রাতে আজমতপুর বিওপির টহল দল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া ও হুদমাপাড়া চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে এসব দেশীয় অস্ত্র ও ফেনসিডিল উদ্ধার করা হয়। এছাড়া এ চোরাচালানীর সাথে জড়িত তিনজন মাদক চোরাকারবারী পলাতক রয়েছে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
স/শ