ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার ২০১৭-২০১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকালে পৌরসভার মিলনায়তনে ৩৫ কোটি ১ লাখ ৬৯ হাজার ৬৩৫ টাকার বাজেট উপস্থাপন করেন পৌরসভার মেয়র এ.আর.এম আজরী মো. কারিবুল হক রাজিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কল্যাণ চৌধুরী, প্যানেল মেয়র-১ আব্দুস সালাম, সচিব মোবারক হোসেন, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল বাতেন, উপ-সহকারী প্রকৌশলী মজিবর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা আব্দুল কুদ্দুস, সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরসহ প্রমুখ।
সভায় তিনি বলেন, ২০১৭-২০১৮ অর্থ বছরের সম্ভাব্য রাজস্ব আয় ১২ কোটি ৩১ লাখ ৪৯ হাজার ৬’শ ৩৫ টাকা এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২২ কোটি ৭০ লাখ ২০ হাজার টাকা। অনুষ্ঠানে সাধারণ জনগণ পৌর এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে মেয়র তা পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস প্রদানের ঘোষণা দেন।

বক্তারা বলেন, মাদককে না, বাল্য বিয়ে নিয়ন্ত্রন, জঙ্গিবাদকে প্রতিরোধ করার আহ্বান জানান।
স/অ









