সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শহীদ কারাগারে

নিউজ ডেস্ক১১ জুন ২০১৭১ মিনিট পড়া
শিবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শহীদ কারাগারে
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
আদালতে আত্মসমর্পনের পর দুটি মামলায় শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুব দল নেতা শহীদুল হক হায়দারী কে কারাগারে পাঠিয়েছেন বিচারক।
শহীদুল হকের আইনজীবি জানান, রোববার সকালে ২০১৫ সালের ৫ জানুয়ারীর হত্যা ও বিস্ফোরক মামলায় আদালতে হাজির হয়ে জামিন প্রার্থণা করেন। এসময় জুডিশিয়াল আদালতের বিচারক মো,শহিদুল ইসলাম তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়,২০১৫ সালের ৫ এ জানুয়ারী বিকেলে কানসাট বাজারে ১৪৪ ধারা ভঙ্গ করে বিক্ষোভ মিছিল করে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। এতে পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আইনশৃঙ্খলাবাহিনীর গুলিতে জমসেদ নামে এক বিএনপি কর্মী মারা যায়। এ ঘটনায় পুলিশের পক্ষে শিবগঞ্জ থানায় পৃথক দুটি মামলা হয়। মামলা দায়েরের পর শহীদুল হক আত্মগোপনে ছিলেন।
স/শ