ভ্রামম্যাণ প্রতিনিধি:
শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘি এলাকা থেকে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে পুলিশ।
আটককৃত হলেন, শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘি পূর্বপাড়া গ্রামের মৃত ওসমান আলীর ছেলে হাফিজুর রহমান হাফি।
শিবগঞ্জ থানার উপপরিদর্শক গাজী মোয়াজ্জেম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর সাড়ে ৪টা দিকে হাফিজুর রহমানের নিজ শয়ন ঘরের বিছানা নিচ থেকে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এসময় হাফিজুরকে আটক করা হয়। এব্যাপার শিবগঞ্জ থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
স/আ









