সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় শিশু নিহত

নিউজ ডেস্ক২৫ এপ্রিল ২০১৭১ মিনিট পড়া
শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় শিশু নিহত

ভ্রামম্যান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের জালমাছমারী এলাকায় সড়ক দূর্ঘটনায় সাত বছরের এক শিশু নিহত হয়েছে। নিহত ওই শিশু পৌর এলাকার জালমাছমারী মিয়াপাড়ার আজিম মিয়ার মেয়ে মুনজিলা খাতুন (৭)।

পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে মুনজিলা খাতুন পার্শ্ববর্তী একটি আমবাগানে আম কুড়াতে যাবার সময় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক পাড় হচ্ছিল। এসময় কানসাটগামী মিন্টুর পরিবহণের একটি বাস তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল নিয়ে যাবার সময় মনজিলা মারা যায়। বিষয়টি শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

স/আ