ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের বহলাবাড়ি মোড়ে শুক্রবার বিকেলে দুটি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মটরসাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়েছেন।
নিহতরা হলো, মটরসাইকেল চালক শিবগঞ্জ কবিরাজপাড়ার মৃত রফিকের ছেলে ডলার ও তার সহযোগিতা একই এলাকার জালমাছমারী গ্রামের আজাদের ছেলে রাজু।
পুলিশ জানায়, বিকেলে একটি মটরসাইকেল চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। বহলাবাড়ি মোড়ে পৌছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে রাজু ও সদর হাসপাতালে নেয়ার পথে ডলার নামে আরেক জন মারা যায়।

এ ঘটনায় অপর মটরসাইকেলের চালক অসিমকে আহত অবস্থায় সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি সাবের রেজা আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
স/শ









