ভ্রাম্যমাণ প্রতিনিধি:
‘‘অন্ধকারের প্রাচীর ভেঙ্গে আলোর পথে যাত্রা’’ এই প্রতিবাদ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পুখুরিয়া শেখ রাসেল স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় কানসাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বেনাউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-১(শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম রাব্বানী।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিবগঞ্জ পৌরসভার মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান বাবু, ধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের, দাইপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আজমল হক বাদশা, দূলর্ভপুর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আবদুর রাজিব রাজু, উজিরপুর ইউপি চেয়ারম্যান ফয়েজ উদ্দিন, কানসাট ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রমজান আলীসহ অন্যরা।

সভায় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার ঐতিহাসিক দিনগুলো নিয়ে আলোচনা করা হয়।
অপরদিকে সকালে শিবগঞ্জ ডাকবাংলো চত্বর থেকে উপজেলা ছাত্রলীগের ব্যানারে একটি আনন্দ র্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে সংক্ষিপ্ত সভার মধ্য দিয়ে কর্মসূচিটি শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ সভাপতি বেনজির আহম্মেদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তোসিকুল ইসলাম টিসু, কানসাট ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রমজান আলীসহ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
স/অ









