ভ্রম্যমাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের ভূইসগাড়া বাগান হতে রফিক মিয়ার বাড়ি ভায়া মোতাহার বাড়ির রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার বিকেলে এ রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১(শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহা. গোলাম রাব্বানী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আয়াতুল্লাহ বেহেস্তী, ধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের, দাইপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আজমল হক বাদশা, মোবারকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, চককীর্তি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ পাভেল, কানসাট ইউনিয়ন যুবলীগের সভাপতি বাবুল আলী, সাধারণ সম্পাদক রমজান আলী, যুবলীগ নেতা আতিকুল ইসলাম ডিউক চৌধুরী, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম জুম্মাসহ অন্যরা।
পরে ভিত্তিপ্রস্তর শেষে সংক্ষিপ্ত পথসভায় ধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংসদ সদস্য মোহা. গোলাম রাব্বানী।

উল্লেখ্য, এলজিইডি বাস্তবায়নে প্রায় ৭৯ লাখ টাকা ব্যয়ে দেড় কিলোমিটার রাস্তার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
স/অ









