ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিষমুক্ত নিরাপদ আম ও সবজি উৎপাদনে কৃষকদের দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় এ প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শফিকুল ইসলাম।
এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এসএম আমিনুজ্জামান। এসময় বক্তব্য রাখেন, আমচাষী ইসমাইল হোসেন শামীম খান, শাহজাহান আলী রুনুসহ অন্যারা।

বিষমুক্ত নিরাপদ আম ও বিভিন্ন সবজি উৎপাদনে কৃষকদের প্রশিক্ষণ দেয়ায় উপজেলা প্রশাসনকে কৃতজ্ঞতা জানান। প্রতিবছর এ ধরণের প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য উপজেলা প্রশাসনের প্রতি আহবান জানান বক্তারা।
স/অ









