সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে বজ্রপাতে ৩ জন নিহত

নিউজ ডেস্ক৯ জুন ২০২২১ মিনিট পড়া
শিবগঞ্জে বজ্রপাতে ৩ জন নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুন) সকাল ৭টার দিকে উপজেলার চককীর্তি ইউনিয়নের আঁখিরা গ্রামে ঘটনা ঘটে। নিহতরা হলেন-শিবগঞ্জের চককীর্তির আঁখিরা গ্রামের মৃত জয়নালের ছেলে খাইরুল ইসলাম (৪৮) ও তার স্ত্রী মেরিনা বেগম (৪০) এবং সেমি আরা বেগম (৩৫)।

চককীর্তি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার) শামীম রেজা বলেন, সকালে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এ সময় মেরিনা ও খাইরুল বাড়ির পাশের বাগানে আম কুড়াতে যান। সেসময় বজ্রপাতে তারা ঘটনাস্থলে মারা যান। খাইরুল ইসলাম পেশায় কৃষক ও মেরিনা বেগম গৃহীনি। একই সময় পাশের আরেকটি আম বাগানে বজ্রপাতাতে সেমি আরা বেগম মারা যান।

চককীর্তি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞা বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের প্রত্যেক পরিবারকে নগদ ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।

শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের বলেন, সকালে বৃষ্টি হওয়ার সময় বাড়ির পাশে বাগানে ওই তিনজন আম কুড়াতে যায়। হঠাৎ বজ্রপাতে তারা ঘটনাস্থলে মারা যায়। তাদের মরদেহ বাড়িতেই আছে। তারা দাফনের ব্যবস্থা করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

এস/আই