নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের বাগবাড়ি ও চকশ্রীরামপুর এলাকায় বজ্রপাতে এক নারীসহ দুইজন নিহত ও একজন আহত হয়েছে।
নিহত ব্যক্তিরা হলো- উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের বাগবাড়ি গ্রামের কলিমুদ্দিনের ছেলে ময়না খাতুন (৩৫) ও চকশ্রীরামপুর গ্রামের কবির উদ্দিনের ছেলে দশম শ্রেণির ছাত্র ইসমাইল হোসেন (১৭)।
দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল ইসলাম জুয়েল জানান, মঙ্গলবার রাত পৌনে নয়টার সময় ঝড়ের সময় ময়না, ইসমাইল ও ইসমাইলের চাচা বাড়ির পাশে আমবাগানে আম কুড়াতে যায়। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই ময়না ও ইসমাইল নিহত হয় এবং ইসমাইলের চাচা (নাম পাওয়া যায়নি) আহত হয়।
স/আ









