সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

নিউজ ডেস্ক২০ মে ২০১৭১ মিনিট পড়া
শিবগঞ্জে বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল  টুর্ণামেন্ট অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শেষ হয়েছে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এর পৌরসভা পর্যায়ের ফাইনাল খেলা। শনিবার সকালে শিবগঞ্জ উপজেলা স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।
এতে মেয়েদের মধ্যে রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলিডাঙ্গা সরকারি প্রাথমিক অংশগ্রহন করে। ওই খেলায় আলিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে জয়লাভ করে।
অন্যদিকে একই দিনে ছেলেদের খেলা অনুষ্ঠিত হয়  শিবগঞ্জ ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জালমাছমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে এতে জালমাছমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় দুই গোলে জয়লাভ করে। খেলা শেষে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিন।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান বাবু, ৩ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, পৌর ছাত্র লীগের সাধারন সম্পাদক আবুল কাশেম জুম্মাসহ অন্যান্যরা।
স/শ