সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে দরিদ্র মেধাবি ছাত্রীদের বৃত্তির চেক ও সনদ প্রদান

নিউজ ডেস্ক৪ জুন ২০১৭১ মিনিট পড়া
শিবগঞ্জে দরিদ্র মেধাবি ছাত্রীদের বৃত্তির চেক ও সনদ প্রদান

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে দরিদ্র, এতিম, প্রতিবন্ধী ও মেধাবী ছাত্রীদের মধ্যে ৫ জনকে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে রোববার সকালে বৃত্তির চেক এবং সনদ প্রদান করা হয়েছে।

কানাডা বাংলাদেশ এডুকেশান ট্রাস্টের (সিবেট) আর্থিক সহায়তায় এবং সুরভীর তত্ত্বাবধানে এ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানে উপাধ্যক্ষ মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মামুনুর রশিদ।

এসময় কলেজের শিক্ষক ও ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। বৃত্তিপ্রাপ্ত ছাত্রীরা হলো- একাদশ শ্রেণির উম্মে সাহিদা আক্তার, সালমা খাতুন, সানজিদা খাতুন, বন্যা খাতুন ও আঞ্জুরা খাতুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র কলেজের শিক্ষক আমিনুল হক সোনা।

 

স/আ