সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে তালাকপ্রাপ্ত স্ত্রীকে হত্যা: আটক স্বামী

নিউজ ডেস্ক৮ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
শিবগঞ্জে তালাকপ্রাপ্ত স্ত্রীকে হত্যা: আটক স্বামী

ভ্রামম্যাণ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাবেক স্বামী ধারালো অস্ত্র (ছুরি)দিয়ে তার তালাক দেয়া স্ত্রী ফারজানা আক্তারকে কুপিয়ে হত্যা করেছে। তাকে ধরতে গিয়ে শাশুড়ি ও তার ছেলে আহত হয়।

 

শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর গ্রামে এঘটনা ঘটেছে ।

 

ফারজানার ভাই আহত কামরুজ্জামান জানান, ঘটনার সময় রাতে সে বাড়ির বাইরে বসেছিল। এসময় বাড়ির চিৎকার শুনে এগিয়ে গেলে তাকে ও তার মাকেও কুপিয়ে গুরুত্ব জখম করে। তার মা দিলুয়ারা বেগমকে বুকে ধারালো অস্ত্র (ছুরি) দিয়ে কোপায়।

 

শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সারওয়ার রহমান জানান, উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের আমির হোসেনের ছেলে সুমনের সাথে ২০১২ সালে বিয়ে হয় একই গ্রামের নূর ইসলাম কাঁচুর মেয়ে ফারজানা আক্তারের। তাদের সংসারে একটি ছেলে সন্তান জন্মগ্রহণ করেন।

 

বর্তমানে ছেলে সিয়ামের বয়স ৩ বছর। কিন্তু পারিবারিক কলহের জের ধরে ২০১৫ সালে তাদের বিয়ে বিচ্ছেদ ঘটে। এরই জের ধরে রাত ১১টার দিকে সুমন তার সাবেক স্ত্রীর বাড়ি গিয়ে প্রথমে স্ত্রী ফারজানা আক্তারকে কুপিয়ে হত্যা করে।

 

তাকে বাঁচাতে গেলে ফারজানার মা দিলুয়ারা বেগম ও তার ছেলে কামরুজ্জামানকেও কুপিয়ে গুরুত্ব আহত করে। ঘটনাটি স্থানীয়রা জানতে পেরে ঘাতক সুমনকে আটক করে পুলিশে সোপর্দ করে। গুরুত্বর আহত দিলুয়ারা বেগমকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক)হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

তিনি আরো বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় নিহতের ভাই কামরুজ্জামান বাদি হয়ে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

 

স/আ