ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়ার এখলাসপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দুটি পিস্তলসহ দুই ডাকাতকে আটক করেছে পুলিশ।

আটককৃত ব্যক্তিরা হল, উপজেলার দাইপুখুরিয়া গ্রামের আনসার আলীর ছেলে আবদুল ওহাব (২২) ও কানসাট ইউনিয়নের চকহরিপুরের সফিকুল ইসলামের ছেলে হাবিব আলী (১৯)।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল ইসলাম হাবিব জানান, ডাকাতির প্রস্তুতি চলছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে সাতটার দিকে একদল পুলিশ এখলাসপুর এলাকায় অভিযান চালিয়ে দুটি পিস্তল, একটি ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলিসহ আবদুল ওহাব ও হাবিবকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে কানসাট-চৌডালা আঞ্চলিক সড়কে ডাকাতি করে আসছিল।
তাদের বিরুদ্ধে শিবগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।
স/শ









