সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় ৬ বছরের শিশু আহত

নিউজ ডেস্ক৩০ এপ্রিল ২০১৭১ মিনিট পড়া
শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় ৬ বছরের শিশু আহত

ভ্রাম্যমান প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কয়লার দিয়াড় মোড় নামক স্থানে ট্রাকের ধাক্কায় ৬ বছরের শিশু গুরুত্বর আহত হয়েছে। আহত ওই শিশু শ্যামপুর ইউনিয়নের কয়লার দিয়াড় গ্রামের সেলিম রেজার মেয়ে সুমাইয়া খাতুন (৬)।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার দুপুর একটার দিকে উপজেলার কয়লার দিয়াড় মোড়ের রাস্তা পার হচ্ছিল সুমাইয়া। এ সময় চাঁপাইনবাবগঞ্জগামী একটি পণ্যভর্তি ট্রাক ঢাকা মেট্রো-ট- ১৮-২০৪৯ সুমাইয়াকে ধাক্কায় দিলে গুরুত্বর আহত হয়ে রাস্তায় ছিঁটকে পড়ে যায়।

 

আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

স/শ