চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জঙ্গীবাদ-সন্ত্রাস দমনে শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শিবগঞ্জ থানার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রোববার বিকেলে শিবগঞ্জ সরকারি মডেল স্কুলের অডিটোরিয়ামে এ আলোচনা সভা হয়।
আয়োজিত অনুষ্ঠানে শিবগঞ্জ থানার ওসি রমজান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম, শিবগঞ্জ থানার ওসি তদন্ত সারোয়ার হোসেন, শিবগঞ্জ সরকারি মডেল স্কুলের প্রধান শিক্ষক আসাদুজ্জামান প্রমূখ। বক্তারা- সন্ত্রাস, জঙ্গীবাদ, সামাজিক অস্থিশীলতা প্রতিরোধে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অগ্রগতি ভূমিকা পালন করার আহ্বান জানান।

স/আর









