সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে গোপন বৈঠক চলাকালে জামায়াতের ৩ কর্মী গানপাউডারসহ আটক

নিউজ ডেস্ক২ মে ২০১৭১ মিনিট পড়া
শিবগঞ্জে গোপন বৈঠক চলাকালে জামায়াতের ৩ কর্মী গানপাউডারসহ আটক

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধোবড়া এলাকার একটি আমবাগানে গোপন বৈঠক চলাকালে জামায়াতের ৩ কর্মীকে আটক করেছে পুলিশ।

 

আটককৃতরা হলেন, শাহাবাজপুর ইউনিয়নের ধোবড়া গ্রামের মতিউর রহমানের ছেলে আনারুল (৪৬), আবদুস সালামের ছেলে আলাউদ্দিন (৪৭) ও নামোধোবড়া গ্রামের শফিকুলের ছেলে শরিফুল (২৯)।

 

শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) মুনসী আব্দুস কুদ্দুস জানান, শাহাবাজপুর ইউনিয়নের ধোবড়া গ্রামের একটি আমবাগানে জামায়াত কর্মীরা গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে অভিযান চালানো হয়। এসময় ৫শ’ গ্রাম গানপাউডার ও ককটেল তৈরির সরঞ্জামাদিসহ উক্ত তিন জামায়াত কর্মীকে আটক করা হয়।

 

এব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

স/অ