নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
ডিবি পুলিশ বলে কথা। দাপটের সঙ্গে চাঁদা আদায় করা। সাধারণকে প্রশাসনের লোক বোঝাতের তাদের কাছে সব কিছুই আছে। তার পরেও ভুয়া বলেতো কথা। চাঁদা চাওয়া সময় হাতে নাতে ধরা খেলো তারা। সেই যেনো কেচো খুরতে সাত বেরিয়ে আসলো। পরক্ষণের প্রমানিত হলো এরা ভুয়া ডিবি।
এমন ঘটনা ঘটেছে, সোমবার রাত সাড়ে আটটার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর চামাবাজার এলাকায়। ভুয়া ডিবি চাঁদা আদায়কালে একটা খেলনা পিস্তল ও একজোড়া হ্যান্ডক্যাপসহ তিনজন ভুয়া পুলিশকে আটক করে গাছের সাথে বেঁধে রাখে স্থানীয় জনতা। পরে পুলিশ এসে তাদের স্থানীয়দের কাছে থেকে উদ্ধার করে।
আটককৃতরা হলো- উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের আজমতপুর রিফিউজিপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে আতিকুল ইসলাম (২৯), সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন (২৮) ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিদিরপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে শামীম রেজা (২৮)।
প্রত্যক্ষদর্শীরা সিল্কসিটিনিউজকে জানায়, সোমবার শ্যামপুর চামাবাজারে তুহিন নামে এক মোবাইল ব্যবসায়ীর কাছ থেকে ওই ৩ জন ডিবি পুলিশ পরিচয় দিয়ে খেলনা পিস্তল ও হ্যান্ডক্যাপের ভয় দেখিয়ে চাঁদা দাবি করে। এসময় তুহিন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে বেধড়ক মারধর করে। পরে তুহিনের চিৎকারে বাজারের আশপাশের লোকজন ছুটে এসে ৩ জন ভূয়া ডিবি পুলিশকে ধরে তাদের পরিচয় জানতে চাইলে তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয় দাবি করে।
স্থানীয়রা আরও জানায়, পরে তাদের ডিবি পুলিশের পরিচয়পত্র দেখাতে না পারায় স্থানীয় জনতা তাদের পুলিশে সোপর্দ করে। আটককৃত ৩ জনের মধ্যে আনোয়ার ও শামীম খাগড়াছড়ি জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবিতে) কর্মরত রয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম হাবিব সিল্কসিটিনিউজকে জানান, এঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
স/আ









