সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

নিউজ ডেস্ক২ জুন ২০১৭১ মিনিট পড়া
শিবগঞ্জে কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে থানা চত্বরে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুল ইসলাম হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম।

 
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ওয়ারেছ আলী মিয়া, উপজেলা নির্বাহী অফিসার মো. শফিকুল ইসলাম, গোমস্তাপুর থানার ওসি শাহীন কামাল, কমিউনিটি পুলিশিং ফোরামের আহবায়ক অ্যাড. আতাউর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণ্যমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। পরে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স/শ