সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ১

নিউজ ডেস্ক১২ জুন ২০১৭১ মিনিট পড়া
শিবগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকায় স্টেডিয়ামের প্রধান গেটের সামনে থেকে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ সাঈদ আহম্মেদ নামে একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

 

গ্রেপ্তারকৃত সাঈদ সদর উপজেলার রামচন্দ্রপুর কলেজ পাড়ার মো. এন্তাজুল হকের ছেলে।

 
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মাহবুব আলম জানান, মাদক বিরোধী বিশেষ অভিযানে সোমবার দুপুর পৌনে একটায় ইয়াবাসহ সাঈদকে গ্রেপ্তার করা হয়।

 

এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

স/শ