সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে আওয়ামী লীগের ৬৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিউজ ডেস্ক২৩ জুন ২০১৭১ মিনিট পড়া
শিবগঞ্জে আওয়ামী লীগের ৬৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
বাংলাদেশ আওয়ামী লীগের ৬৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর আওয়ামী লীগের আয়োজনে শুক্রবার সকালে ডাকবাংলো চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।

 

বিকেলে ডাকবাংলো চত্বর থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

 

পৌর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শ্রী প্রশান্ত কুমার দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম কিবরিয়া, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তোসিকুল ইসলাম টিসু, উপজেলা ছাত্রলীগের সভাপতি বেনজির আহমেদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমূখ।

 

কর্মসূচিতে পৌর আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এছাড়া সন্ধ্যায় ডাকবাংলো চত্বরে কেক কাটার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্ত হয়। অনুষ্ঠানটি সার্বিক সহায়তা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম কিবরিয়া।
স/শ