সদ্য প্রকাশিত
মঞ্জুর গাড়িতে অ#গ্নি#সং#যোগের ঘটনায় রিজভীর নি#ন্দা ও প্রতি#বাদ চরমোনাই পীরের সেই বক্তব্যের ব্যাখ্যা দিল ইসলামী আন্দোলন প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে ৬২টি গাছ রোপণ করল যুবদল দেশ থেকে পালিয়েও পতিত শক্তির রক্তের তৃষ্ণা কমেনি : রিজভী ভূমিমন্ত্রীর বাড়ির এলাকায় পটকা মেরে পালানো তরুণকে খুঁজছে পুলিশ মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার রাসিকের সাবেক কাউন্সিলর হুতিদের হামলার শঙ্কা সৌদি আরবে দুই দিনে ১৫ বার জরুরি সতর্কতা জারি সোনার দামে রেকর্ড পতন, ২৪ ঘণ্টায় ভরিতে কমল ১০ হাজার ৯৬৪ টাকা মনোমালিন্য ভুলে আ.লীগ ঠেকাতে একাট্টা বিএনপি ঘূর্ণিঝড় আকভান: শনিবারও বৃষ্টির আভাস
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জের মুক্তিযোদ্ধা-সাংবাদিক সৈয়দ আলী হোসেনের ইন্তেকাল

নিউজ ডেস্ক৮ জুন ২০২১১ মিনিট পড়া
শিবগঞ্জের মুক্তিযোদ্ধা-সাংবাদিক সৈয়দ আলী হোসেনের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার জালমাছমারী গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক সৈয়দ আলী হোসেন মিয়া (মিলন ) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি র’জিউন ) । তিনি মঙ্গলবার(০৮ জুন) বিকেল তিনটায় ঢাকাস্থ এভার কেয়ার হসপিটালে ইন্তেকাল করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

মরহুম সৈয়দ আলী হোসেনের দুই মেয়ে ও ১ ছেলে। বড় মেয়ে ফরেন মিনিস্টার বিভাগের পরিচালক ও ছোট মেয়ে মুন্সিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট। সৈয়দ আলী হোসেন জালমাছমারী গ্রামের মরহুম কসিমুদ্দিন এর বড় সন্তান । বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক সৈয়দ আলী হোসেন অতিরিক্ত ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম ও শিবগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম এবং শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলামের বড় ভাই । এই বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং শিবগঞ্জ উপজেলাকে শত্রুমুক্ত করতে গেরীলা যুদ্ধে অংশ নেন ।

আগামীকাল বুধবার শিবগঞ্জে মরহুমের নামাজে জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে পারিবারিক কবরস্থানে চীর নিদ্রায় শায়ীত হবেন সৈয়দ আলী হোসেন।

শিবগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে শোক প্রকাশ ও মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

স/রি