সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জের মনোহরপুর ঘাটে দু’পক্ষের সংঘর্ষে আহত ৯

নিউজ ডেস্ক১১ জুন ২০১৭১ মিনিট পড়া
শিবগঞ্জের মনোহরপুর ঘাটে দু’পক্ষের সংঘর্ষে আহত ৯
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
শিবগঞ্জের মনোহরপুর নদীর ঘাটে গরু পার করা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৯জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার দুপুর পৌনে দুইটার দিকে।
প্রত্যক্ষদর্শীরা সিল্কসিটি নিউজকে জানান,রঘুনাথপুর সীমান্তের মনোহরপুর নদীর ঘাট দিয়ে গরু পার করছিল নেফারুল নামে এক রাখাল। এ সময় বীটমালিক পক্ষের লোকজনের সঙ্গে আগে গরু পারাপার নিয়ে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে নেফারুলের সঙ্গে বীটমালিক খালেক ও নাসিরুলের লোকজনের সংঘর্ষ হয়। এতে চরহাসপানপুরের মুখলেস,রজবুল হক,তহিদুল হক, রেজাউলসহ অনন্তত ৯ জন আহত হয়। পরে এলাকাবাসীর সহায়তায় সংঘর্ষ থামে। আহতদের বিভিন্নস্থানে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে রঘুনাথপুর বিওপির ক্যাম্প কমান্ডার এনামুল হক জানান,শুনেছি মনোহরপুর ঘাটে সংঘর্ষ হয়েছে। এমন সংঘর্ষের ঘটনা এখানে নিত্য দিনের বিষয়।
শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম হাবিব জানান,সংঘর্ষের বিষয়ে কোন পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
স/শ